ফুল নেবে গো ফুল ?
বেল যূঁই গন্ধরাজ, গোলাপও আছে অসময়ে
আর মিষ্টি, নকুলদানা তোমার গোপালের জন্য
কতোদিন সে না খেয়ে আছে !
লজ্জা করে না?
নিজে খাচ্ছো দু'বেলা
তেত্রিশ কোটি দেবতা বাসি কাপড়
ভুখা পেটে পড়ে আছে মন্দিরে, ধম্মে সইবে ?
গোলাপী চাঁদ, ঘুমিয়ে পড়েছিলাম ঘোরে,
চাবুক মারলো অশরীরী চীৎকার।
ফুল মিষ্টি হাতে চলেছি প্রসাদী হতে, ভয়ে
গর্ভমন্দির থেকে গবেষক বললো
কে তোমার ঈশ্বর ?
নাস্তিক ফিরে এলো ঘরে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন