 |
| পিনাকী চৌধুরী |
শ্যামবাজার পাঁচ মাথার মোড় : পিনাকী চৌধুরী
মূলত পাঁচটি রাস্তার
মিলনস্থল হিসেবে আজও বিখ্যাত শ্যামবাজার পাঁচ মাথার মোড়। অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি রাস্তা ! এবং অবশ্যই জনবহুল এলাকায় অবস্থিত এই পাঁচ
মাথার মোড় ! দিবারাত্র এখানে যানবাহনের ভিড় আর পথচারীদের যাতায়াতের
সুবাদে আজও শ্যামবাজার পাঁচ মাথার মোড় গমগম করে! কিন্তু কিভাবে এই'
শ্যামবাজার ' কথাটি উৎপত্তি হল ? কেউ কেউ বলেন , কলকাতার প্রাচীনতম
অধিবাসীদের মধ্যে অন্যতম শোভারাম বসাকের গৃহদেবতা শ্যাম রায়ের নাম থেকেই
এই শ্যামবাজার নামকরণ । তবে অনেকে আবার ভিন্ন মতও পোষণ করেন !
শ্যামবাজারের অনতিদূরেই চিৎপুর রোড । বহুকাল আগে, এমনকি পলাশীর যুদ্ধেরও
আগে , যখন কলকাতা শহর হিসেবে গড়ে ওঠে নি, নিতান্তই সাদা মাটা গ্রাম ছিল,
সেইসময় সুতানুটি অঞ্চলে সেই অর্থে কোনো বড় রাস্তা ছিল না, খুবই সাধারণ পথ
বলতে ছিল হুগলি নদীর তীর ঘেঁষে উত্তর দক্ষিণ বরাবর তীর্থযাত্রীদের জন্য
একটি রাস্তা, যাকে ' প্রিলগ্রিমস রোড' আখ্যা দেওয়া হয় । আর ওই রাস্তারই
অনতিদূরেই ছিল প্রাচীন দুর্গা মন্দির, অত্যন্ত জাগ্রত দেবী চিত্রেশ্বরী, আর
লোকমুখে তা হয়ে গিয়েছিল চিত্তেশ্বরী ! আর ওই চিত্তেশ্বরী দুর্গার কারণেই
এলাকাটির নামকরণ হয়েছিল চিৎপুর !
এখানেও অনেকেই ভিন্ন মত পোষণ করেন ।
তাঁরা বলেন , ওখানে নাকি চিতে নামের এক প্রবল পরাক্রমশালী দুর্ধর্ষ ডাকাত
বাস করতো । আর সেই ডাকাতের নামানুসারেই এই চিৎপুর নামকরণ ! আর অতীতের সেইসব
সাদা কালো দিনে জনবসতি, বাজার হাট , সবই ছিল গঙ্গার ধারে ঘেঁষে অথবা
চিৎপুর রোড ( বর্তমানে রবীন্দ্র সরণি) বরাবর । সময় থেমে থাকেনি ! তারপর
গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল ! বাস্তবে উনবিংশ শতাব্দীতে রাস্তাঘাট
নির্মাণ শুরু হয়, আর তারপর থেকেই শ্যামবাজার অঞ্চলটি ক্রমে ক্রমে সমৃদ্ধ
হতে শুরু করে । ১৮৮২ সালে ঘোড়ায় টানা ট্রাম পরিষেবা শ্যামবাজার পর্যন্ত
প্রসারিত হয়। আর ১৮৯৯ সালে ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানি সেই ট্রাম
বিদ্যুতায়িত করা শুরু করে ।
 |
| শ্যামবাজার পাঁচ মাথার মোড় : পিনাকী চৌধুরী |
আমূল পরিবর্তন ঘটে সমগ্র শ্যামবাজারের ! তবে
আজও শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের প্রধান আকর্ষণ নেতাজি সুভাষচন্দ্র বসুর
সেই পূর্ণাবয়ব বিখ্যাত মূর্তিটি ! কারণে অকারণে মাঝেমধ্যে গিয়ে দেখি
নেতাজির সেই মূর্তিটি ! কিন্তু কে এই বিখ্যাত মূর্তিটি তৈরি করেছিলেন ?
নাগেশ যোগেলকার হলেন মূর্তিটির স্থপতি! ১৯৬৯ সালে কলকাতা পৌরসংস্থার পক্ষ
থেকে মূর্তিটি এখানে স্থাপন করা হয়।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন