 |
| বসন্তবার্তা ২ : চিরপ্রশান্ত বাগচী |
বসন্তবার্তা ২ : চিরপ্রশান্ত বাগচী
কেন যে এভাবে দাঁড়াও ! অন্তত একশ' তিরাশি দিন ,
আমার চোখ উন্মুক্ত থাকবে আকাশের মতো ; অনাদিঅনন্ত।
আর তুমি ? তোমার সমগ্র নিয়ে ছুটে বেড়াবে যথেচ্ছ রভসে।
আমি তখন সেই মূর্খ অথচ অন্ধ -প্রেমিকের মতো ;
বিম্বিত চাঁদকে ধরবার জন্য শীতের জ্যোৎস্নায় নেমে পড়েছি জলে।
এভাবে
দাঁড়িও না তুমি ; কোনো ব্যস্ত রাজপথে,
শপিংমলে এমনকি এইসব পুজো মণ্ডপে ;
তাহলে ঘড়ির কাঁটা
ঘুরতে থাকবে বিপরীতক্রমে ; আমাদের মতো যারা অশোক-পলাশ
থেকে
দূরে এক অনিবার্য আগ্নেয়কুণ্ড সমীপবর্তী ; সেইসব মানুষের রিস্টওয়াচে।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন