![]() |
| বাড়ি ফিরতে ইচ্ছে করে : ছবি ধর |
যারা রোজ ঘরে ফেরে তাদের পরিবার সাচ্ছন্দে না হোক নিশ্চিত পূর্ণতা পায়।
সকলেই রোজ বাড়ী ফেরে না ফিরতে পারে না !
সপ্তাহ -মাস- বছর ঘুরে যায় l ফিরতে চাইলেও ঘরে ফিরতে পারেনা।
ভুলে থাকতে থাকতে একদিন বাড়ীর কথা মনে পড়লেও
মনকে টেনে নিয়ে অন্য জায়গায় আছার দিয়ে বসিয়ে দেয়
ব্যস্ত করে রাখে কাজে।
কাজ না থাকলে পরে -
শুয়ে ঘুমের ভান করে পরে থাকে ,
ভুলিয়ে রাখে মন কে।
নতুন বৌয়ের নুপুরের শব্দ ,
চুলে ইন্দুলেখা তেলের গন্ধ ,
দুপুরে লুডু খেলা আর আচারের বৈয়াম সামনে ---
সব কেমন ঘোলাটে --
চোখের কোন বেয়ে জল নামে l
মায়ের হাতের কলাইডাল ,আলু ভর্তা ,মালাই চিংড়ি কতদিন খাওয়া হয়নি।
বাবার ওষুধ গুলো শেষ হলে আনছে কে জানে !
মা বলেছিলো ফেরার সময় চশমার ফ্রেমটা
নতুন করতে হবে।
এবার কাশ্মীর থেকে ফিরবার সময় কাকিমা আর পিসির জন্য
সাদার ওপরে কলমকারী শাল নিতে হবে।
কাশ্মীর ভূস্বর্গ -------
কাশ্মীর কেন চায় ওরা ?
সীমান্ত সহস্র কাঁটাতার দিয়ে
ঘিড়লেও অনুপ্রবেশকারীদের বন্ধ করা কঠিন।
সশস্ত্র সেনাবাহিনী কে ওরা তোয়াক্কা করে না।
ওরা কবে বুঝবে ?
কবে মানুষ হবে ?
সৈনিক দেরও বাড়ী -ঘর আছে, পরিবার আছে ,
দুর্গাপুজো , ঈদ হোলিতে মন কেমন করে ,
বাড়ী ফিরতে ইচ্ছে করে !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন