![]() |
| ফিরে এসো আলাদিন ১০ : কিশলয় গুপ্ত |
ধর্ম যেমন কর্ম তেমন জন্মসূত্রে প্রাপ্ত
এই জাতীয় যাবতীয় চেয়ার বাজেয়াপ্ত
অপাপ চোখে বলছি তোকে লগ্ন ছেড়ে বেরো
ভগ্ন মনে কি কুক্ষনে ধর্মতে দিই গেরো
আগুন বুকে হায় অসুখে জ্যান্ত শরীর পোড়ে
উড়ছে একা পুত্তলিকা ব্যস্ত গলির মোড়ে
ধর্ম যেমন শেখায়-তেমন ঘৃনার দৃষ্টি বাড়ে
আমিও আছি কাছাকাছি বলছি চুপিসাড়ে
অপাপ চোখে দেখুক লোকে দেশীয় সব জ্বীন
নগ্ন সময় মগ্ন হল - ফিরে আয় আলাদিন

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন