![]() |
| ছন্দহীন : বিমান পাত্র |
ছন্দহীন কবিতায় জমা রাশি রাশি।
কি সব জানাতে চায়,
নেই কারো কোন দায়,
মনে যাহা আসে তাহা ভাষায় প্রকাশি।
কৌশলের সমুদায়,
লিখিয়া ফেলিতে চায়,
কবিতায় মুখস্থের দায় হল দেখি।
আজ কি এখন তবে,
এ ছন্দ বিদায় নিবে,
কবিতায় মিলনের অস্ত হল নাকি ?
সুরের কি সেই তাল,
হারিয়া ভুলেছে চাল,
আবেগের মূর্ছনার শেষ হল একি!
এবার ঠাকুর ভুলিয়া তবে,
নজরুলদেরও উপেক্ষিবে?
তোমাদের বিদ্যার বলিহারি নয় কি —
দেখ নাবালক শিশুটির সব উচ্চারণে,
‘ছড়াই’অধিক তার ক্ষুদ্র শিশুমনে,
তাই মায়ের ভুবনভরে নেচে উঠে প্রাণটি।
কবিতাও একি কথা,
ছন্দেরই মিলনে গাথা,
অর্থের সমাহারে কল্পনার পরিপাটি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন