বাস্তবতা : সৌরদীপ্ত সিংহ

বাস্তবতা : সৌরদীপ্ত সিংহ
বাস্তবতা : সৌরদীপ্ত সিংহ

পাথর-বড় বড় পাথর ঘুমোচ্ছে তারা,ঘুমিয়েই চলছে।
সামনে দেখছে ধ্বংস,দেখছে অবক্ষয়
বিবেকহীন হয়ে তারা নিশ্চুপ।
তারা ঘুমোচ্ছে,ঘুমিয়েই চলছে।
পাত্তা দেয় না তারা নুড়িকে,
পাথরের সাথে শুধু পাথরের ভাব;
লক্ষ্য এক,উঠতে হবে পর্বতশিখরে
মাধ্যাকর্ষণ কে অতিক্রম করে!
কিন্তু সে গড়িয়ে পরবে
কারণ সে পাথর;
সে ঘুমোচ্ছে, ঘুমিয়েই চলছে।
শেষে নিষ্পেষিত হবে আরও বড় পাথরের দ্বারা।
তবু তারা ঘুমোচ্ছে,ঘুমিয়েই চলছে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.