![]() |
| কবির সাথে পাল্লা দে: কিশলয় গুপ্ত |
বলি কী- বিষাদের শ্বশুরবাড়ি
কবির সাথে পাল্লা দে
দু'চোখ বুজে নাচতে পারিস
দু'হাত তুলে আহ্লাদে
বলি কী-কী স্বাদের মাটন কারি
সুখে চাটে জল্লাদে
ওদিকে শান্তি বারি ছিটায় দেখি
দৈত্য কূলে প্রহ্লাদে
বলি কী- অনেক হল ভন্ডামী
জলের মাঝি মাল্লাতে
অনেকবারই হাত সেঁকেছি
ভগবান আর আল্লাতে
এবার না হয় প্রেমিকাকে মা ভেবে
শান্তশিষ্ট পুত্র হই
প্রেম থাকবে জায়গা মতো
মানবতার সূত্র হই

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন