![]() |
| জীবন যুদ্ধের গল্প : ননীগোপাল মিশ্র |
পিরামিডের পাথর হয়ে রক্ষা করেছি
সভ্যতার কবর ভূমি।
নীল নদের মাছ হয়ে সাঁতার কেটেছি
আদিম সভ্যতার ঊষা লগ্নে।
সিন্ধু সভ্যতার আদিম নিদর্শনে
খুঁজেছি তোমার ভালোবাসা।
বিদ্ধস্ত রোমে তোমার নামে
করেছি শান্তির প্রার্থনা।
ভিয়েতনামে পেয়েছি তোমার
রক্ত ভেজা ইউনিফর্ম।
খন্ডিত সোভিয়েত ইউনিয়নে
লেলিনের মূর্তি তলে ফেলেছি অশ্রু জল।
হিরোশিমায় বিজ্ঞানের অহংকারে গর্বিত
মানবতার চরম অপমৃত্যু তে
শিউরে উঠেছে ভবিষ্যৎ নিরাপত্তা।
আবার তোমার কাছে ফিরে এসেছি
প্রেমেই শেষ কথা' শোনাবো বলে-----
জীবন- যুদ্ধের গল্প,
তোমার- আমার,গাছ-পাখির,
নদী জলের, সময়ের, সম্পর্কের।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন