![]() |
| পুরুষ : আরতি ধর |
নাহ্ আমি কাঁদি না
আমার কাঁদা যে মানা
তা বলে ভেবো না
আমি আঘাত পাই না----
আঘাত পাই,
কখনো শরীরে, কখনো হৃদয়ে
কখনো বা ক্ষত-বিক্ষত হয়
গোটা অবয়ব টাই-----
কান্না আসে
তবে সে কান্না দেখে যদি কেউ হাসে!
কেউ তোলে আঙুল
আমার পুরুষত্বে
থাক না
কান্না না----
হাসি ও না
হাসি যে হালকা করে
হালকা হলে চলবে না
নিজেকে রাখতে হবে ভারী
যে ভারী
ওজন বেশি তার ই--
পুরুষ
একটা প্রতীক বুঝি
একটা ছায়া-মায়া, দায়-দায়িত্ব সম্পন্ন বটগাছ--
আঘাতে হেলে না
তুফানে পড়ে না
নিজেকে প্রতিনিয়ত খাড়া
রাখার লড়াই সে নিজেই করে
নিজের সাথে----
জানিনা
ওরা কোথায় পায় এমন শক্তি
কোথায় পায় এমন শিক্ষা
কোথায় লুকায় লবণাক্ত স্রোত!
নাকি
সবটুকু নিজেই করেন পান
যেমন নীলকন্ঠ রুপি
স্বয়ং শম্ভু----
শ্রদ্ধা
পিতা, ভাই, পুত্র,বন্ধু রুপি
পুরুষত্বে
এ সম্পর্ক আমাদের দেয়
আশ্বাস, স্নেহ, ভালোবাসা
ভুলিয়ে দেয় বিপরীতে ব্যথা
किसी ने सच ही कहा
सच में मर्दों को दर्द नही होता।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন