![]() |
| তুমি আর আমি : শিবরাম ভূঞ্যা |
আমার প্রেম নীরবতা মনের মধ্যে খুব ,
তোমার প্রেম চঞ্চলতা ধরতে গেলেই ডুব ।
আমার প্রেম হাজার তারা স্থির ওই আকাশে,
তোমার প্রেম স্ফূর্ত মেঘ এদিক ওদিক ভাসে ।
আমার প্রেম শান্ত নদী ধীরে বয়ে যায়,
তোমার প্রেম জোয়ার জলে ভরা সাগর প্রায়।
নদীর জল বয়ে এসে সাগর জলেই মেশে,
তোমার প্রেম আমার প্রেম মিলল ভালোবেসে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন