![]() |
| অভিপ্রেত : মিঠুন রায় |
স্মৃতির পলকে ঘেরা বিস্তীর্ণ ভূমি,
মায়ার নিঃশব্দ বাঁধন ছিন্ন হয়নি এখনও।
বারবার পেছন দিকে ছুটে যাই আমি,
শুধু অনন্য ভালোবাসার আশায়।
তোমার অভিপ্রেত আমি আজও বুঝে উঠতে পারিনি।
উন্মাদ স্বপ্নরথে চড়ে বেড়াই আমি,
কস্তুরী মৃগরা ছুটে বেড়ায় আপন মনোরথে।
রূপ বদলানো যৌবনের মতো প্রত্যাশা করি
তোমার মনও একদিন পরিবর্তনশীল হবে।
জানি না কবে তুমি সে' অাকাশে তুলে ধরবে নিজেকে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন