![]() |
| শ্রেষ্ঠত্ব : বিমান পাত্র |
হিন্দুর শিরোপা জাতি পূজ্য সকলের
সকল শুদ্র, সকল বৈষ্য, সকল ক্ষত্রিয়ের।
কেন ? কিবা হেতু তোমা হেন স্থান ?
কোন্ গুন আছে তব কি তার প্রমাণ ?
কেহ বলে সংস্কৃতের জটিল যত মন্ত্র
করেছে আয়ত্ত এরা ঠিক যেন যন্ত্র ।
বলে কেহ পূর্জাচনা এরাই শুধু জানে,
ভগবান্ তুষ্ট নাকি এদের বচনে।
বিধির বিধান নাকি এদেরই জানা,
বিধাতার গতিবিধি জানে ষোলোআনা।
কাহারও ধারনা আছে ব্রহ্ম মানে ধর্ম ,
অধর্মও নাকি পায় ভয় হেরিলেই ব্রহ্ম।
ভগবান্ আছে তার এরাই সন্ধানী ,
এরাই নাকি শুনে তাঁর অমৃতের বাণী।
লোভ হীন জাতি নাকি এরা ভূভারতে,
মোক্ষ লাভ করে এরা পুজিতে পুজিতে।
পুঁথির কঠিন ভাষা, হৃদে রাখে স্মরি,
তাই এরা জাতি শ্রেষ্ঠ যুগ যুগ ধরি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন