![]() |
| মন নিয়ে : পুষ্পজিৎ পতি |
চেনা মন গুলো আসলেই
চেনা ছিল না কখনো,
মনের ভুলে চেনা মনে হতো কেবল.
মনের ঠিকানার খোঁজে আজও
ঘুরি মানুষে মানুষে, ঘরে ঘরে.
ছেড়ে আসা মনের আকুলতায়
পিছুটান নিয়ে ফিরে এসে
আর ছেড়ে যাওয়া মনের
হদিসও মেলে না.
শুধু বিদ্রুপ এর তেরছা চাওনি
বর্তমান মনটাকে ফালা ফালা
করে রক্ত ঝরায় নিঃসঙ্গ নীরবে.
তবুও মনের ঠিখানার খোঁজে
জীবন জংশনে অপেক্ষা করি
তার ফিরে আসার অধীর আগ্রহে.
মন তখন ধারাপাত ভোলা
জীবনের ত্রৈরাশিক নিয়ম
না মানার উল্লাসে অট্টহাসি
হেসে পেরিয়ে যায় একটার
পর একটা স্টেশন,
গন্তব্য আর আসেনা.
ফ্যাকাসে থেকে ফ্যাকাসে
হয়ে ওঠে সম্পর্কের সবুজ রঙ,
আলগা হয় বুনন.
এগিয়ে চলা ব্যস্ততার
অজুহাতে হারিয়ে যায় আবেগ
ঘন বুক কাঁপা অতি মনের
গোলাপি সপ্নের সোহাগ.
তখন এই মন তিন মাথা
মুহ্যতায় স্মৃতির আকাশে
জাল ফেলে অপেক্ষা করে
পরমাত্মার মিলনে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন