![]() |
| ভালোবেসে : কিশলয় গুপ্ত |
ভালোবেসে যতটা দিয়েছিস
তার এক তৃতীয়াংশ বিষ
আর বাকিটা ইতিহাস নির্ভর
নিভে যাওয়া মোমবাতি কুর্নিশ।
ভালোবেসে কতটা পোড়ালে পর
শীতঘুমে চামড়া ছায়া নির্ভর
কঙ্কাল বাতাস নাচে হাড়ে
অনেক দূরে পরিযায়ী ঘর।
ভালোবেসে এমনও কত রুপ
শব্দময় গোটা শতাব্দী চুপ
করে ভাবে জীবনের সংঙ্গা
আড়ালে বাড়ে বারুদের স্তুপ।
ভালোবেসে যতটা দিয়েছিস
তার কিছুটা তবু দোয়েলের শিস
ধরে শেষ রাতের স্বপ্ন আঁকে
নিভে যাওয়া মোমবাতি কুর্নিশ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন