![]() |
| কাঙ্গাল করেছ : বিদিশা সরকার |
আমারও সম্ভবত কিছু ইচ্ছা ফোল্ডারে ঢুকিয়ে নিয়ে গেছে। তারও অধিক কিছু
স্বেচ্ছায় দিয়েছি। উপহার, প্রত্যাশা করে না। গৃহ- প্রবেশের দিন সঙ্গত কারণে
ডাকেনি। এদিকে আগাছা বড়, যজ্ঞ ডুমুরের ঝোপে বাসা বেঁধে দিব্য বাঁচে পাখির
সংসার। এভাবে আমিও পারিনি। আমরা শুধু শর্ত অনুযায়ী ফি বছর তালসারি
অথবা লাদাক!
কুমুদিনী মেয়ের বিয়েতে আলমারি দিল। পিতলের কলসিও। ভয় করে ডুবে মরে
যদি। দধি-মঙ্গলের ভোরে দুঃস্বপ্নে জেগে উঠি, বাঙ্গাল বস্তিতে এভাবেই উৎসব লাগে
এবং আগুনও। আমিও যে নিঃস্পৃহতা শিখি, যেভাবে শেখালে। কাঙালি ভোজন
দেখি-- অনশন তৃপ্তি দেয় বুঝি। বারো ঘর এক উঠোনে জমাট সংসার , টিভি
ম্যানিয়াক। রোশেনারা ফুল তোলে নিজস্ব রুমালে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন