![]() |
| তুমি জানলে না : সুকান্ত পাল |
আজ যেতে যেতে প্রিয়া
বলে যেতে চাই—
তোমার লাগি কত প্রেম
বন্দী রয়েছে হিয়ায়
তুমি জানলে না
তুমি জানলে না
তুমি জানলে না আমায়।
আজ যেতে যেতে প্রিয়া
বলে যেতে চাই—
হয়তো তুমি জানবে না গান
হয়তো উথলি উঠিবে না তব প্রাণ।
বসন্তে কুহু
ভুলিবে মিলন সুর
যাব চলে প্রিয়া
যাব আমি বহু দূর।
হয়তো সেদিন প্রিয়া
ডাকো যদি আমারে
বেদনা বৃন্ত হতে
ঝরিব গানের ও‘পারে।
তব কন্ঠের সুর
ধ্বনিবে এত দূর।
তুমি জানলে না
তুমি জানলে না
তুমি জানলে না আমায়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন