চলছে ধর্মের নামে অপসংস্কৃতি : নীলকণ্ঠ কবি

চলছে ধর্মের নামে অপসংস্কৃতি : নীলকণ্ঠ কবি
চলছে ধর্মের নামে অপসংস্কৃতি : নীলকণ্ঠ কবি

আজকাল প্রায়ই দেখা যায় ধর্মের নাম করে লক্ষ লক্ষ টাকার বাজেট ধরে ঘটা করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।কিন্তু সেখানে সাত্ত্বিকতাকে জলাঞ্জলি দিয়ে আধুনিকতাকে প্রাধান‍্য দিতে দেখা যায়।বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডেকোরেশন ও আলোক শয‍্যায়।তাছাড়া চলছে প‍্যান্ডলে প‍্যান্ডলে প্রতিযোগিতা।কে কার চেয়ে কত টাকা বেশি খরচ করতে পারে।আজকাল ধর্মের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় টাকাকে। আয়োজকেরা লোক সমাগম বাড়ানোর জন‍্য আয়োজন করে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে।কিন্তু সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চলে সিনেমার গান ও নৃত‍্য।কোথাও কোথাও দেখা যায় পশ্চিমী নৃত‍্যের তাল।
         লক্ষ লক্ষ টাকার বাজেটের পূজো আয়োজকদের দেখা যায় না দীন দুঃখীদের বস্ত্র বিতরণ করতে।পূজোতে সকলেই নুতন কাপড় পরিধান করে পূজো দেখতে আসে কিন্তু কখনো কেউ তাদের কথা ভাবে না যারা অর্থের অভাবে সন্তানের জন‍্য নুতন কাপড় কিনতে পারে না।তাদের পাশে কখনো কোন লক্ষ টাকা ব‍্যয় করা পূজো কমিটিকে দাঁড়াতে দেখিনি।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.