![]() |
| সময় দিও : রতন বসাক |
অনেক ব্যথা সহ্য করে
আনলো মা আমায় ঘরে ।
ছোট্ট থেকেই তার আদরে
ছিলাম আমি স্নেহের চাদরে ।
মা আমায় শিক্ষা দিয়ে
নিয়ে গেছে অনেক এগিয়ে ।
মানুষ হলাম মায়ের জন্য
জীবন হলো আমার ধন্য ।
সাথ দিয়েছে ওই সুখে দুখে
অসীম সাহস নিয়ে সদা বুকে ।
এগিয়ে গেছে মনের জোরে
বিশ্বাস ছিল যে ভাগ্য ঘোরে ।
ভাবেনি কখনো নিজের কথা
সহ্য করেছে কতই না ব্যথা ।
কষ্টগুলো মনে চেপে রেখে
আমায় গেছে শুধুই দেখে ।
শোধ করা যায় না মা'য়ের দান
তার জন্যই পেয়েছি এই প্রাণ ।
যতই বড় আমি হই না কেন
মায়ের আশীর্বাদ থাকে যেন ।
আমার এই জীবন হবে ধন্য
যদি করতে পারি তার জন্য ।
দুনিয়ার ব্যস্ততা ফেলে এসে
যাব আমি মা'কে ভালোবেসে ।
মা তোমার সেবা করতে চাই
তোমার যত্নে বড় হয়েছি তাই ।
সেবা করে মনটা করবো জয়
আমায় দিও তুমি একটু সময় ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন