![]() |
| হে নাবিক তারিফ তোমাকে : আশরাফুল মন্ডল |
রত্নখনির নম্রতাকে তারিফ করি কোন ভাষায়
আবাল্য খই ফোটানো
ডুগডুগি কেশর দোলানো
গোধূলি রঙে স্বপ্ন দেখানো
দৃশ্যের লাবণ্য সমূহের তারিফ করি কোন ভাষায়
পথ আসে পথ যায়
দৃশ্য মানেই দৃশ্যান্তর
তবুও কোথাও যেন ইচ্ছেগুলো সুদূরগামী
চলমানতার মাভৈঃ দৃশ্যে জ্বল জ্বল
দুরন্ত প্রয়াসের পদচিহ্ন
সাধুবাদেও অটল জলধির তারিফ করি কোন
ভাষায়
জল মেখে নাবিক পাড়ি দেয় বারদরিয়ায়
তারিফের বারোমাস্যা দেখি রোদ জল ঝড়ে
গল্প শুনি পাড়ি দেওয়া যুগান্তরের নাবিকের
হে নাবিক তারিফ তোমাকে
জলের উদ্দাম গতিই চিনিয়ে দেয় কে নাবিক

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন