![]() |
| সবাই ভয় পায় : সুজন মন্ডল |
সাত দশক ধরে যৌবন পুড়িয়ে
আমি এখনও পিএইচডি বেকার যুবক
তাই সবাই ভয় পায় ।
বাবাও ভয় পায় আর কতদিন এভাবে চালাবো ?
মাও ভয় পায় আগামীতে চলবে কি করে ?
এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাও
ভীষন ভয়ে থাকে যোগাযোগহীনতায়
যদি মুখ ফসকে কিছু চেয়ে বসি
নিলে তো আর ফেরত দিতে পারবোনা -
কারণ আমি তো পিএইচডি বেকার যুবক ।
অন্য দিকে প্রেমিকাও পেয়েছে ভয়
তাই ছেড়ে দিয়েছে এত দিনের বিশ্বাসের হাত
জামার পকেট ফুঁটো বলে ।
কাউকে খুশি করতে পারিনি বলে
সাত দশক পরেও আমি সেই —
পিএইচডি বেকার যুবক
তাই সবাই ভয় পায় ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন