![]() |
| সরকারি ভর্তুকিগুলো সঠিক মানুষের কাছে পৌঁছানো চাই : রতন বসাক |
একটা দেশের সরকার অনুন্নত ও নিচু সম্প্রদায়ের মানুষদের জন্য বিভিন্ন রকমের সরকারি ভর্তুকি দিয়ে থাকে । তাদের সবাইকে সমাজের মূল স্রোতে আনার জন্যই এই ব্যবস্থা করা হয় । কিন্তু বাস্তবে দেখা যায় যে, সে ভর্তুকিগুলো সঠিক মানুষ পর্যন্ত পৌঁছতে পারেনা ।
ভর্তুকি দিয়ে মানুষ তথা দেশের উন্নতি সম্ভব নয় । কথাটা একদম সত্যি তবে, ভর্তুকি ব্যবস্থাটাও থাকা প্রয়োজন আছে । কেননা সবাই স্বাবলম্বী বা উন্নত নয় । ভর্তুকি সবাইকে দিলেও চলবে না । একমাত্র দেশে যাদের প্রয়োজন আছে তাদেরকেই দেওয়া উচিত ।
বাস্তবে দেখা যায় যাদের প্রয়োজন নেই তারাই বেশি ভর্তুকি পায় । তাদের সুযোগ সুবিধা পাওয়ার জানকারিগুলো একটু বেশি থাকে, তাই তারা এগিয়ে যায় পেতে । কিন্তু যাদের সত্যিই ভর্তুকি পাওয়ার প্রয়োজন আছে । তারা অনেকেই জানকারি রাখে না, কোথায় গেলে কিভাবে ভর্তুকি পাওয়া যায় ।
তবে ভর্তুকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া উচিত । কাউকেই জীবনভর দেওয়া উচিত নয় । কেননা আরাম করে যদি ভর্তুকি পাওয়া যায়, তবে সে কোন পরিশ্রম করতে উদ্যোগী হবে না । এতে তো নিজের উন্নতি হবেই না ; সঙ্গে সঙ্গে দেশের উন্নতি ও অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে ।
তাই দেখতে হবে সরকারি উদ্যোগে যে ভর্তুকিগুলো দেওয়া হয় । সেগুলো সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা ? আর তা না হলে ভর্তুকি দেওয়ার কোনো মানেই হয় না । আর যাদের প্রয়োজন নেই, তারা যদি সরকারি ভর্তুকিগুলো নিয়ে থাকে । তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন