![]() |
| ছায়ারূপ : প্রীতিলতা চাকী নন্দী |
পুরোনো অবকাশে স্নিগ্ধতামাখা
স্বপ্ন ছিল মেঘ -ছায়ার বুকে
ঘাস জুড়ানো চোখে
টলোমলো লুটানো প্রেম
ভাবনার সহজ রূপ বদলে
ঘন চুলে কঠিন রাত নামে
গাল চাপা শান্ত জল
বেহালার সুরে বিভোর
তৃষ্ণার শরীর ধুয়ে
অবহেলিত আবেগ ঝরা
চূড়ান্ত দৃশ্যপটের শেষাঙ্কে
মেতে ওঠে আলো-আধাঁরি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন