একটি রাতের প্রতীক্ষায় : শিপ্রা (লাভলী)

একটি রাতের প্রতীক্ষায় : শিপ্রা (লাভলী)
একটি রাতের প্রতীক্ষায় : শিপ্রা (লাভলী)

অসাধারণ নয়, একটা আটপৌরে
যেখানে পথ থেমে যায়, সেখানে শুরু
একটা ওঠানামা চলতে থাকে অজানায়
যতোটা ঝুঁকি— তারচেয়েও বেশী দূরত্ব তৈরী হয়!!

ভালোবাসা না থাকলে, নীরবতারা সমাধি খোঁড়ে—
কতোবার রাজপথে হেঁটেছি টাটানো রোদে
ডান হাতের রূপোলী ব্রেসলেট এবং স্টিয়ারিং-এর দুরন্ত গতিবেগ
আর পেছনে না তাকানো চোখে তুমি এগিয়ে যাও!!

অপরাহ্নের অভিমানটা বাসি হলেও
আরেকটি দুপুর কেটে যায়—
নিজের মতো হওয়া কোনো দোষের নয়
তোমার বিশাল হৃৎপিণ্ডে অবুঝ প্রজাপতি ডানা মেলে!!

কতোকটা উপেক্ষা কতোকটা জন্মের মায়ায় ঋণ মিটাতে চাও
সহজটা কেনো সহজ নয়
আমাকে একমুঠো বিশ্বাস দাও, যার ছায়ায় সব বৈধ হবে
অশেষ নিশি যাপনের একটি রাতের প্রতীক্ষায়!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.