![]() |
| দুখিরাম সরকার |
বাপের মুখটা যেন চাঁদের আলো
সব সময় ঝরে সোনা মুক্তা
বাপের মুখটা যেন সূর্য
সোনা হীরা জ্বলে চোখে |
বাপের মুখটা যেন ফুলের পাঁপড়ি
উত্তরে হাওয়া দোলে
রজনী গন্ধে ভরপুর,
দুঃখ জ্বালা সব ভুলায় |
বাপের মুখটা যেন গন্থ বই
মহাভারতের বাণী জ্ঞানের ভান্ডার?
অজানা সব উত্তর আছে
যেন জ্ঞানের অসীম ভান্ডার |

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন