গোপন প্রেম : বিপ্লব গোস্বামী

বিপ্লব গোস্বামী
গোপন প্রেম

পরন্ত কোন বিকেল বেলা
অচেনা কোন পাখী ;
আমার মরণ দুঃখের বার্তা
বলবে তোমায় ডাকি।

শিউরে উঠবে অঙ্গ তোমার
হঠাৎ যাবে থামি ;
লজ্জায় তুমি কাঁদবে না
না হতে বদনামী।

গোপনে তুমি কাঁদতে যাবে
বাড়বে মনে জ্বালা ;
গোপন প্রেমের গোপন কীটে
অন্তর করবে কালা।

সেই রাতেতে সখা তোমার
করবে সোহাগ আবদার ;
হয়তো ঘুমের আবেশে ভাববে
আমার অতীত অভিসার।

কোন লোভেতে,কোন ভুলেতে
প্রেম ঘটালে ভাটি ;
সত‍্য তোমায় মনতেই হবে
প্রেমটা ছিলো খাঁটি।

যতোই আমায় পর ভাবো
তবু হবোনা পর ;
তারা হয়ে হেরব তোমায়
সারা রত ভর।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.