![]() |
| রীনা মণ্ডল |
বঙ্গের গৌরব রবি,সায়াহ্নের রক্তিম ছবি ,
ডুবিল জন্মের মতো,কাল সিন্ধু নীরে |
স্বার্থক জন্মভূমি ,যেথা জন্মনিলে তুমি ,
দেশের গৌরব তুমি ,জাতির গৌরব |
শুনে সারা বিশ্বভরা,রূপে ধরা আলো করা ,
আজি নাকি সেই দেহ , হয়ে গেছে শব |
দেশের হিমাদ্রি চূড়া ,আজি হয়ে গেল গুড়া |
চূর্ণ হল সব বাঙালির গর্ব ,অহংকার ,
বঙ্গের আকাশে আজ তাই,রবি নাই,রবি নাই |
চারিদিক ঢেকেছে তাই ,অনন্ত আঁধার ,
পরশ মানিক তুমি ,তোমার চরণ চুমি |
কত লোহা সোনা হয়ে ,ভরলো ভান্ডার ,
বসুধা মা বুক ফাটি ,অনল উগরে খাঁটি |
ঝরিয়া পরিল ফুল ,তপ্ত সমীরনে ,
আগুন জাহ্নবী জল ,অগ্নিময় ভূমন্ডল |
অলক্ষ্যে পড়েছে বাজ ,বন উপবনে ,
ছাড়িল পূর্ণিমা তিথি ,বিহগ থামাল গীতি|
বহিল আগুন মাখা ,আকুল বাতাস ,
আমাদের রাজেশ্বর ,হলো একি সর্বনাশ |
তাইতো অনাথ আমার -বিশ্বভারতী ,
আজি যে হয়েছে তারা,আমাদের রবিহারা |
আমাদের সাথে গেছে ,তাদেরও শক্তি ,
আজি মোরা বড়ো দীন,সবাই শক্তিহীন |
আজি মোরা জগতের ,হতভাগ্য প্রাণী ,
কি যেন এ হাহাকার ,ভাষায় আসেনা আর |
এ দারুন ব্যথা আর ,লিখিতে না পারি ,
তুমিতো রাজার বেশে চলে গেছো দেবদেশে |
আমাদের দিয়ে গেলে ,যত শোক ব্যথা ,
তবুও তোমার নামে ,বেঁচে রবো ধরাধামে |
জগতে রহিবে তুমি ,নিয়ে অমরতা ,
তবুও অমর রবে ,এ মহান জগতে |
শীত ,গ্রীষ্ম ,বর্ষা ,কিংবা শরতে ||

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন