![]() |
| সুজন মন্ডল |
ইতিহাসে কুরুক্ষেত্র একবার'ই গ্ৰন্থাগারে প্রকাশিত,
কিন্তু ভূগোলে তা, মানুষের রক্তে'ই বারবার সংস্করণ!
দ্বিধান্বিত অর্জুনের চোখে, রথের সারথি দিয়েছিল
ধর্মযুদ্ধের আসল সংজ্ঞা ।
কিন্তু শ্রীকৃষ্ণের বর্তমান ভাড়াটে সেনানীরা :
প্রতিনিয়ত ঘুমন্ত সমুদ্রের মগজে ভেতরে-
বাজিয়ে চলেছে কর্মনাশা যুদ্ধের দামামা ।
এঁকে চলেছে বিজাতির রক্তে ভেজানো অক্ষরে-
নূতন গীতার শরীরে, নজীরবিহীন প্রচ্ছদ চিত্র ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন