![]() |
| সৈয়দ সওকাত হোসেন |
আমি তাকে ডাকতাম কবিতা
আসলে সে নার্গিস সুলতানা
সে আমার কতটা প্রেমিকা ছিল জানিনা
পান পাতা মুখ
হাসলে সব জোছনা ভীড় করতো মুখে
কেন যে আমাকে ভালোবেসেছিলো
মাঝে মাঝে বলতো
তার হৃদয় জুড়ে বাস করবে
এক আস্ত প্রেমিক ...
বলেছিলাম ভবঘুরে আমি
তবে একমুঠো মেঘ
তোমার বুকে রেখে বলতে পারি
বৃষ্টি দিলাম
বলেছিলো - আহা , কতদিন ভিজিনি
মেয়ের নাম রাখতেই পারি বৃষ্টি
কেন জানিনা নার্গিস মনে মনে মেয়েই চাইত ...
আজও আমি সেই ভবঘুরে থেকে গেলাম
এক টুকরো মাথা গোঁজার জায়গা
এখনও শক্তপোক্ত হয়নি
ঠিকমতো ঠিকানা নেই দুমুঠো ভাতের
তবে আজও মনে পরে নার্গিসকে
সে ভালোবেসেছিলো এক কবিকে ...।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন