![]() |
| স্বরূপ সরকার |
যে দিন তুমি কাঁদবে আমার কথা শুনে
কাটবে নীরব সময় তোমার দিন গুনে গুনে
খুঁজবে তুমি আমায় জানি শহরে-অরন্যে
কিন্তু খুঁজে পাবে নাকো এ জগৎ-শূন্যে
দেখা পেতে পারো আমার
মনের নিষিদ্ধ এক কোণে
খুব নীরবে গোপনে
কোনও এক অদেখা স্বপনে
ছিলাম যখন চারপাশে তোমার
স্বশরীরে
তখন কেন কিছুই পাওনি দেখতে
রয়েছিলাম উপেক্ষিত অবহেলিত
ঠিক যেন কালো মেয়ের মতো
তবে এখন দেখবে কেমন করে আমায়
অশরীরে
এই নিশাচরীকে
রাগ অভিমান আসবে জানি
তবু ভালোবাসা সত্যি মানি
তাই আসবো ফিরে আমি আবার
জোঁনাকি রূপে
আধার রাতের নিঃসঙ্গতায়
আলো হয়ে রয়ে যাবো
তোমার স্বরূপে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন