![]() |
| রতন বসাক |
করছি তোমায় সবাই স্বাগত
হে বৈশাখ তুমি আজ আগত ।
তোমার সাথে শুরু হবে পথ চলা
চলার পথে কত কথা হবে বলা ।
পুরণোকে বিদায় জানিয়ে
নতুনকে নেবো সবাই মানিয়ে ।
আজকে করবো অঙ্গীকার
জীবনে যার আছে দরকার ।
চলবো মনে নতুন আশা নিয়ে
থাকবো সব কাজে এগিয়ে ।
যতই আসুক না পথে বাধা
ছাড়বো না কোন কাজ আধা ।
সবার মনে জাগাও তুমি আশা
ছড়িয়ে পরুক হৃদয়ে ভালোবাসা ।
সবাই থাকবো অামরা ভালো
মুছে দেবো অাছে যতো কালো ।
নতুন রূপে নতুন করে অাসো ফিরে
সবার মনে আশা জাগে তোমায় ঘিরে ।
এসো হে বৈশাখ আনন্দ নিয়ে ভরে
বিপদে কেউ থাকবো না অার সরে ।
একটা বছর হোয়ে যাক না শেষ
অবদান রেখে যাও তুমি বিশেষ ।
কখনো তোমার কথা স্মরণ করে
দুখি যেন না হই আমরা কেউ পরে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন