রোদ চশমা : বিনন্দ বর্মন

বিনন্দ বর্মন
রোদ চশমা

যা কিছু বাকি ছিল
সবকিছু তোমাতে সর্মপিত
কতটা নিয়েছ তা তোমার একান্তই নিজস্ব
এমনকি জেগে থাকা রাত গুলিও।

চোখের নিচে কালি পড়লে
নক্ষত্রেরা এসে মিলিয়ে দেবে না
তাই বলে কি তারা গোনার অবসান হবে?

বাস্তবের দুয়ার খোলা
রোদ চশমা পড়ে থাকলে সে দুয়ার দেখা যাবে না
রোদ চশমা খুলে এসো অনেক কিছুই দেখতে পাবে।

ব্যালকনিতে এখনও পায়চারি করি
ফুলের গাছ গুলিই শুধু নেই
আগাছায় ভরেছে টবগুলি
দু-একটা পরিচিত বাকি সব অপরিচিত।

রাতের তারা এখনও গুনি
কিন্তু সবাই যেন ব্যস্ত
শুধু ছুটছে আর ছুটছে
মাঝে মাঝে মনে হয় আমিও কি ছুটছি
রোদ চশমাটার পিছু পিছু !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.