| শৌভিক বণিক |
অবিরত ভিজে যাওয়া রোদ
অনাবৃত গন্ধে জেগে উঠে কাম ও রস
পতন উন্মুখ শোক
যৌনক্ষয় জুড়ছে
লোহার শরীর
উদর জুড়ে জেগে থাকে
হা-মুখ খিদে
এইসব শরীরে তবু পাপ থাকেনা...
মুখোশ
সৃষ্টির পিছনে জমতে থাকা সোপান
আসলে ব্যথার ক্ষরন
হতাশার বয়স বাড়লে
জন্ম নেয় অবিশ্বাস
যদিও অপ্রাসঙ্গিক তবু সঞ্চারিত ধুলো ঝাড়ছে
স্মৃতিকথা, শৈশব...
ব্যক্তিগত দ্বন্দ্বে সততা মুখ লোকাচ্ছে মুখোশে...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন