![]() |
| প্রিয়াঙ্কা অধিকারী |
এসেছিলে তুমি-
নীরবে,নিভৃতে
ভগ্ন হৃদয়ে।
অন্ধকারে বিদীর্ণ
করলে মন।
জটিল পঙ্কিল আবর্তে
ডুব দিয়ে ভেঙ্গে ছিলে
লজ্জাই রাঙা মুখখানি।
চোখের পল্লবের অগ্নিধারা
সহসা রূপায়িত
লজ্জার আবেশে।
কণ্ঠে মনিহার
বাহুতে বেষ্টন
চারটি হাতের দীর্ঘ আলিঙ্গন।
ঠোঁট দুটি কম্পমান
স্পর্শকাতর চেয়ে থাকা
দুটি চোখ যেন
নীলাভ বারিধারা।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন