![]() |
| গেরস্থালি : মাধবী দাস |
দূরের আকাশটা টিলার উপর বসে
জাবর কাটছে
পশ্চিম থেকে উড়ে আসে
বিচলিত জোনাকি
লুকোনো থাকে না কোন রসায়ন
মির্চা এলিয়াদ কিংবা মৈত্রেয়ী দেবী
আল্লামেহেরবান...
মেঘের খামারে জীবনের গেরস্থালি
চলমান শূন্যতায় কল্পনার বিদ্যুৎরেখা
এই টিলাতেই ছিল শবরীর সংসার
আকাশ আজও জাবর কাটছে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন