![]() |
| যথারীতি : উমা দে |
ভালোবাসার বিয়ে বা বিয়ের পর ভালোবাসা
শুধু স্বার্থ জড়িত দিনের টানাপোড়েন।
রাতকে সাক্ষী রেখে রাতচরা পাখির
সন্তানদের নিয়ে খুঁটে খাওয়াই সপ্রাণতা।
সেখানে প্রাণের স্বচ্ছলতা না থাক
আছে বেগ,আবেগ বলা মুস্কিল,
সখ্যতা পৌছায় নি অতো দূর।
নারকেলের শাঁস জল খোলের ভেতর তবু আছে ।
মায়ের নিঃশ্বাসে গোপনে বাড়ে সন্তান স্নেহ।
যেখানেই থাক সে, স্নেহের বাঁধনে বাঁধা থাকে।
রজনী গন্ধার সুসজ্জা মিলন পথের সাক্ষী।
অবশ্যই আরো অনেক আছে সাক্ষী সাবুদ।
তারপর যথারীতি'থোড় বড়ি খাড়া,
খাড়াবড়ি থোড়'
তবুও অসহনীয় ত্যাগ তৃষ্ণাকে মেনে
চলে যায় দিন অন্ধকারে জিম্মা রেখে নিজেদের।
'সন্তান বড় হয়'।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন