![]() |
| নিদান : শ্যামল সরকার |
রমলাকে আজ আবার বউ সাজিয়েছে । নতুন শাড়ী, রাঙা কপাল । স্থির চোখ । সকালের রোদ পড়েছে চোখেমুখে । অপূর্ব লাগছে মুখখানা । অতীনের বুকটা কেঁপে উঠল । অনুশোচনা হচ্ছে --- কত অবজ্ঞাই না করেছে সে মানুষটাকে ! কাঁদছে অতীন-রমলার তিন বছরের শিশুপুত্র । কে যেন বলল --- আহা, বাচ্চাটার খিদে পেয়েছে । নিদান দিল হরিরাম কাকা --- কাঁদুক, মুখাগ্নির আগে কিছু খেতে নেই ৷

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন