![]() |
| রীনা মণ্ডল |
রীনা মণ্ডল
হে কলঙ্ক , মনের ক্যানভাসে মানবতার নিকানো উঠোনে
বোধের গভীরে বারবার ফিরে আসো
আমার আকাশে নির্জন অবকাশে ,
বসন্ত রেখার ছন্দের রোদের পাড়ে নীল আঁচলে তুমি মুছে নাও
ছেঁড়া বেদনার অনুরাগে ,
হয়তোবা নিশাচরের অসভ্য শিং গুলিতে
হৃদয়ের আঙিনায় হৃদয় পোড়াও ,
স্বপ্নের ভেতরে তুমি ছুটে চলো সৈনিকের বেশে
ক্ষিপ্রতার শেষ হাসি নিয়ে চুপিসারে ।
হে কলঙ্ক , আমার হতাশার বাঁধ ভেঙ্গে যায় অনুভবের শেষে ,
জীবনী শক্তির অমৃত শিখায়
বারুদ ভেজা ফুলেরা আজ ধর্ষিত ক্লান্তির শেষে অবনীর পরে ,
আবেগি ঢেউ মরীচিকাময় বালুচরে শোকের পদক্ষেপে হেঁটে যায়
বিদায়ের শেষ ঘন্টা বাজায়ে ,
পাথর তুমি যে কলঙ্ক ,
দেখি শুধু দাগ আর দাগ
মেকী নীতিবাক্যে ভীষণ উজ্জ্বল তুমি ।
হে কলঙ্ক , বিনিময়ের দিন নয় , ভুরিভোজের দিন নয়
শুভ পদক্ষেপের দিন ছড়াও ভাবাও বিলাও
এ সভ্যতার কোষাগারে ,
দেশীয় ফর্মুলার লাল নিশানায় প্রতুল প্রস্তুতিতে
ভাসাও তোমার রূপ ,
ম্যানেজমেন্টের সমৃদ্ধ রাস্তায়
সুরভিত গোল্ডডিক্স সংগীতে
শোনাও মহামিলনের জয়গান ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন