![]() |
| বিপ্লব গোস্বামী |
বিপ্লব গোস্বামী
আজো মনে পড়ে
বৃষ্টিভেজা ঐ শ্রাবণের দিনে
তোমাকে কিছু একটা দিয়েছিলাম।
একদম জোর করে নয়
তুমি চেয়েছিলে তাই।
আমিও রিক্ত হাতে ফিরিনি
তুমিও কিছু একটা দিয়েছিলে।
কিন্তু কবে কখন তুমি তোমারটা নিয়েগেলে !
সহজ সরল আমি টেরই পাইনি।
তাই বলে আমারটা ফিরিয়ে দেবে,তা নয়
যদিও তোমার কাছে তা মূল্য হীন
তবু রেখে দিও উচ্ছিষ্টের মত !
মনের একটা কোণে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন