![]() |
| বিপ্লব গোস্বামী |
ওর সাথে আমার সম্পর্কটা কি তা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। সন্ধেহটা অমুলক নয়। কারণ সব
সম্পর্কেই একটা নাম থাকে।যেমন মা, স্ত্রী,প্রেমিকা,মেয়ে,বোন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ও আমার কে হয় ? ঠিকইতো ও আমার কে হয় ? এত দিনতো এ কথা ভাবিনি।
ও আমার কে হয় এ কথা ভাবতে গেলে আমার বুকের ভিতর একটা চিম চিম ব্যথা অনুভব হচ্ছে। কেন লোকে ও আর আমার সম্পর্কটা জানতে চায়।আর জানবেইনা কেন। এতে লোকের দোষ কোথায়। কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা কি তা আমি নিজেও জানি না। ও আমার কেউ নয়। তবে কেন ওর জন্য এত মমতা।
শ্রাবণের কোন এক পরন্ত বিকেলে আকাশে তখনো মেঘের ঘণঘটা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল। আমি ওফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। বটতলায় আসতেই দেখতে পেলাম এক যুবতীর মর দেহ পড়ে আছে। আমার গা শিউরে উঠল। কেটে পরতে চাইলাম। কিন্তু কিছুতে পারলাম না। বিবেকের কাছে হেরে গেলাম। ফিরে এলাম মেয়েটির কাছে। দেখলার ওর দেহে এখনো প্রাণ আছে। মনে হল নর পশুরা ওর সঙ্গে পাশবিকতা চরিতার্থ করেছে। সঙ্গে সঙ্গে থানায় কল দিলাম।
পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেল । জরুরীকালীন চিকিৎসা সেবায় ভর্তি করা হল। অনেক চিকিৎসার পর জ্ঞান ফিরল কিন্তু স্মৃতি ফিরল না। চিকিৎসকরা জানালেন ওকে মেরা ফেলার চেষ্টা হয়েছে কিন্তু বলাৎকার হয়নি। ওর স্মৃতি না থাকায় ও ওর বাড়ির ঠিকানা বলতে পারেনি। ডাক্তার ওকে আমার কাছে সমঝে দিল। আমি ঘটনাটা বাড়িতে জানালাম।
সব শুনে বাড়ির সবাই ওকে বাড়ি নিয়ে আসতে বললেন। আমি ওকে বাড়ি নিয়ে এলাম। মাস তিন চার হয়ে গেছে। একটু একটু করে এখন ওর স্মৃতি ফিরেছে। ভাবছি ওর বলা ঠিকানা মত ওকে বাড়ি পৌছে দিয়ে আসব।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন