মৃদুল শ্রীমানী
এভারেস্ট শিখরের কথা বললে রাধানাথ শিকদারের কথা আসে। তিনি ছিলেন ডিরোজিওর ছাত্র। গণিতে বিশেষ প্রতিভাবান। বিদ্যাসাগর মশায়েরও সাত বছর আগে, ১৮১৩ সালের অক্টোবর মাসে রাধানাথ শিকদার জন্মেছিলেন। পিতার নাম তিতুরাম শিকদার। মায়ের নাম কি ছিল জানতে পারি নি।
১৮৩১ সালে তিনি সার্ভের কাজে যোগ দেন। মাসিক বেতন ছিল ত্রিশ টাকা। ১৮৫২ সালে বৈজ্ঞানিক গণনা করে জানান যে ১৫ নম্বর চূড়াটি সবার উপরে। সেই সময়ে সার্ভেয়র জেনারেল অফ ইণ্ডিয়া ছিলেন স্যার জর্জ এভারেস্ট । পরবর্তী সার্ভেয়র জেনারেল এর উদ্যোগে ১৮৬৫ সালে রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি এই ১৫ নম্বর চূড়াটির নাম রাখেন এভারেস্ট। যদিও স্যার জর্জ এভারেস্ট তাতে আপত্তি জানিয়েছিলেন।
১৮৭০ সালের ১৭ মে তারিখে হুগলীর চন্দননগরের গোদলপাড়ায় রাধানাথের মৃত্যু হয়। ১৯০২ সালে ১০ এপ্রিল তদানীন্তন ভারত সরকার একটি ডাকটিকিট প্রকাশ করে রাধানাথের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন