বাহারি "ব"
ওয়াহিদা খাতুন
বিশ্বটা বিকারগ্রস্ত বিকৃত বিচক্ষণ বেয়াদবের বিশ্রামাগার!
বেয়াক্কেলের বেহায়াপনার বেমালুম বেসামাল ব্যবহার!
বিষাক্ত বায়ুতে বিকলাঙ্গ বাঁশির বিতৃষ্ণা বিষাদের বেসুর বাসরি!
বৈশাখী বারুদের বিদগ্ধ বাতায়নে বিভীষিকাময় বিহঙ্গীর বিহারি।
বৈষম্যের বেড়াজালে বিভাজিত বিশৃঙ্খলার বিবর্ণ বাগবিতণ্ডার বেপরোয়া বাহাদুরি!
ব্যবসা-বাণিজ্যে বিপুল বিদঘুটে ব্যবধানে বেড়েছে বাজারে বাড়াবাড়ি!
বিবস্ত্র বিমুর্ষ বেরসিকরা বিপদগ্রস্ত বেয়াকুব বেখেয়ালি দের বর্বরোচিত বাহারে,
বুদ্ধিজীবী বাঙালিরা বিদলিত, বিড়াম্বনাময় বিবাদের বিবেকহীন বিভ্রান্তিকর বখাটের বিচারে!
বিশুদ্ধতা বিপাকে, বিমার বেড়েছে, বর্জনীয় বেহিসাবি বিলাসিতার বৈভবে!
বামা, বাধিত বিষন্নতার বিকট বধির বেদনায় ব্যথাতুর বুকে বাসর বাঁধিছে বিরহীর বিলীনে,
বিজ্ঞানের বিহ্বল বিমুগ্ধ বিজয়মালা বিভাসিত বিচিত্র বিশ্বে!
বিজ্ঞ-বিদূষির বিমোহিত বিরল বানীতে বিবেক-বুদ্ধি বিগলিত বিস্ময়ে।
ব্যায়বহুল বর্ণাঢ্যের বিশাল বিধ্বংসী বিজন বিপথে বৈরাগী বিমুখ,
বিবিধ বন্ধুর বিভক্ত বন্ধনে বিনিদ্রায় বসিভূত বিমগ্ন বিসুখ।
বার্ষিকগতির ব্যবহার্য বিন্দুর বিজলি,বায়ুমন্ডলে বিরাজিত বিষুবরেখা।
বৈকুন্ঠের বাসস্থানে, বিষন্ন বসন্তের বৈকালি বাগিচা,
বিরামহীন বর্ষিণী বিদ্যুৎচমকে
বিবাগী বর্ষা-কেকা!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন