শ্রমিক মানুষ : আজাহার সেখ

আজাহার সেখ

শ্রমিক মানুষ  

আজাহার সেখ

হন্যে হয়ে ঘুরে বেড়ায়
দ্বার দ্বারান্তে
কাজের খোঁজে ।
ক্ষীণ কন্ঠে বলে ...
কাজ আছে বাবু
দূর হ চোখের সামনে থেকে ।

কি দোষ? কি অপরাধ?
আমরা শ্রমিক মানুষ
মান মর্যাদা কিছু নাই ।
অসহায়ত্বের ছোবল
অট্টালিকা গুঁড়িয়ে দিতে পারে।

ওহে, ধনী মানব
বিশ্ব ইতিহাসের পাতায়
নমুনা বিরল নই ।

তবুও আমরা তো ধ্বংস করছি না।
তোমাদের আসন, পদমর্যাদা,
আমরা শ্রমিক ,অন্নহীন পেট
দুমুঠো খাবারের আশায়
শুধু কাজ চাই, অবহেলা নই ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.