![]() |
| আরণ্যক চক্রবর্তী |
শুকনো ঠোঁট, মুখে নাকি লেগে থাকে মাটির স্বাদ।তুমি জাননা সে মাটির স্বাদ কেমন?
তোমার আগে যারা গিয়েছিল মাংস বা রজনীগন্ধা নিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিতে
কেউ বলার জন্য ফিরে আসেনি কোনটা নিয়ে যেতে হয় মাংস না রজনীগন্ধা?
আগে যারা ঝাঁপ দিয়েছে তারা পারেনি তুমিও পারবেনা পরবর্তী দের প্রশ্নের জবাব দিতে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন