![]() |
| স্মৃতি রেখা মুখার্জি |
কঠিন সময়
স্মৃতি রেখা মুখার্জি
সময়কঠিন
সময় বড় কঠিন ।
জমাট পাথর করে দেয় সব
কিছু আর রাখে না সর্পিল ।
ছোটো খাটো মাছে দের
ফসিল করে দেয়,
গন্ডুষ মাএ জলে।
সময়ের হাতে কোনো আয়না নেই ।
যাচাই করেনা তাতে কোনো রুপসী।
তার নিজের রুপ
সময় নিজেই আয়না।
সবাই এক একবার
তাতেই মুখ দেখে ।
সময়ের হাতে থাকে জাদুদণ্ড
যা দিয়ে চুষে দেয় সেই
যযাতির জরা।
ভীষ্ম এর সুদীর্ঘ ইচ্ছার মৃত্যু র জীবন
আবার কখন নিজেকেই।
তারপর.......তারপর......
খন্ড কাব্য হয়ে যায় সব।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন