বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি এই নামকরণ করে থাকে। এই প্রসঙ্গে বলি, World Metrological Organisation এর অধীনে এই আঞ্চলিক কমিটি গঠিত হয়। যেমন, উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করবে WMO এর ৮ টি সদস্য রাষ্ট্র, যথা - ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এদেরকে একত্রে ESCAP বলা হয়।
![]() |
| পিনাকী চৌধুরী |
তাৎপর্যের বিষয় হল , এইসব ঘূর্ণিঝড়ের বেশিরভাগ ক্ষেত্রেই নামকরণ করা হয় মহিলাদের নামে ! যেমন ধরুন, নার্গিস, বিজলী, রেশমী, ক্যাটরিনা ইত্যাদি ইত্যাদি! বস্তুতঃ ২০০৪ সাল থেকেই কিন্তু বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোর ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয় ! সেই সময় ৮ টি দেশ থেকে সর্বমোট ৬৪ টি নামের প্রস্তাব আসে ! অতীতে ফণী নামক ঘূর্ণিঝড়ের তান্ডবে ওড়িশা লন্ডভন্ড হয়েছিল ! আর সেই ফণী'র নামকরণ করেছিল বাংলাদেশ !
আর এখন কিন্তু ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রায় শেষের পথে ! হ্যাঁ, এই 'আমফান' নামক ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড ! পরিশেষে বলি, ঘূর্ণিঝড়ের নামকরণে যেমন নারীদের প্রাধান্য দেওয়া হয়, ঠিক তেমনই প্রথম যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল, সেটা কিন্তু ছিল আজ থেকে কমবেশি ৩০০ বছর আগে শ্রীলঙ্কার প্রবল পরাক্রমশালী রাজা মহাসেনের নামে !


0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন