সাদা সবুজ হোক সমান : মুসাফির

মুসাফির
সাদা সবুজ হোক সমান : মুসাফির

সবুজ কার্ড দেদার ছাড়
সাদা কার্ড শুকনো হাড়!
এ তোমার কেমন বিচার ?
নও তো তুমি দরদী সরকার !
একপক্ষ খাচ্ছে মার
সমতা কই তোমার  ?
নামেই তুমি মানবিক
কাজে তুমি দানবিক!
হায় রে হায়!করছ কি
সাদা কার্ডে সব ফাঁকি ?
সাদারা কি দেয় নি ভোট ?
ওরাই শুধু দিয়েছে ভোট ??
সাদা সবুজ হোক না সমান
করুন না মুশকিল আসান ।
খেয়ে পরে বাঁচুক সবাই
এই ক'টা দিন তাই।
কাজ নাই বাজ নাই
ঘরে বসে কাটছে ভাই।
গোডাউনে ভরা চাল
তবু কেন এমন হাল !
সাদা মানেই বড়লোক
নয়তো ঠিক অসম ঝোঁক।
ওদের বুঝি নাইকো "ভোক "
ওরা কি পরের লোক ???
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.