![]() |
| ইলোরা বিশ্বাস |
মৃতদেহের উপর ওরা পয়সা বানায়
দেহে প্রাণ ভরে দিতে পারে ক'জন ?
স্যালাইন অ্যালবুমিন এয়ারবেড অক্সিমিটার
ক্রমাগত করে চলেছে পর্যবেক্ষণ।
এ্যামবুলেনসের ছোট্ট জানলা দিয়ে
তোমার দুচোখ ভরে নিয়েছে গোটা আকাশ
ছুটে গেছে প্রাণ পাখি ওই নিঃসীমে
বর্ণহীন মহাশূন্যে তুমি চেয়েছিলে বর্ণের ছটা
ভরে দিতে হাজারো রঙ আবার এসো ফিরে।
যদি কোনো দিন ইচ্ছে হয় মাতৃজঠরে
ক্ষয়ে যাওয়া শরীর ভেঙে যাওয়া মন,
সব ছেড়ে দাও ছুট আরোও কতোবার
কতোবার দেবে পাড়ি চিরন্তন ?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন