তাঁদের জন্য : শিবরাম ভূঞ্যা

 শিবরাম ভূঞ্যা
তাঁদের জন্য : শিবরাম ভূঞ্যা

তাঁদের জন্য মনটা কাঁদে, একটু কাঁদি
তাঁদের জন্য একটা না হয় পদ্য ফাঁদি
তাঁদের জন্য আর কী পারি -একটু যদি
মেনে চলি সাধ্য মত স্বাস্থ্যবিধি।

তাঁদের জন্য নিজেকে ঘরবন্দী রাখি
তাঁদের জন্য জীর্ণ বুকে স্বপ্ন দেখি
তাঁদের জন্য একটু তবে হই বিবেকী
মানবরুপী ভগবানের ছবি আঁকি।

তাঁদের জন্য পথ পেয়েছে সঠিক দিশা
ক্লান্তি ভুলে দাঁড়িয়ে তাঁরা বিজয় নিশান
তাঁদের আমি আজ কী দেবো -ভালোবাসা
জয়ী হবে মানবতা -এই ভরসা।

তাঁদের জন্য বইবে যেমন বইছে নদী
তাঁদের জন্য চলবে লড়াই শেষ অবধি
যুদ্ধ শেষে ভাগ্যবলে বাঁচি যদি
কী আর পারি আবার কোনো পদ্য ফাঁদি।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.