![]() |
| ধ্বংস : মেহেদী পাতা |
এতোদিনে তোমার মগজ খুলেছে পৃথিবী
খুন জখম লাম্পট্য এ'সব পুরোনো পাপ
ঝাঁ চকচকে করবে না তোমাকে
হাওয়া বিষিয়ে ভাবছো
চামড়া থেকে খসে পড়বে জীবাণু, গরিবী
দু'পেয়ে ভেড়ার দল কুরুক্ষেত্র জয়ের উল্লাস করবে।
মনে পড়ে গেলো মেহের-আলী চীৎকার--
ঘুরপাক খেতে খেতে অক্ষ থেকে ছিটকে পড়বে তুমি, মাতাল
ব্রহ্মাণ্ডের ছাদে বসে আমি শান্ দেবো বায়োলজিক্যাল ছুরিতে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন